দৌলতখানে কর্মহীন জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

দৌলতখানে কর্মহীন জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভোলার দৌলতখান উপজেলায় কর্মহীন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রম এলাকায় মাছ ধরা নিষিদ্ধ থাকায় জীবিকা হারানো ১,৮০০ জেলের মাঝে এই সহায়তা দেওয়া হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মার্চ ও এপ্রিল—এই দুই মাস মাছ আহরণ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় উদ্যোগ নেয় সরকার। সোমবার উপজেলা কমপ্লেক্সের লিচু বাগান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহসভাপতি গোলাম কবির স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ লিটার সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৮ কেজি ডাল, ১২ কেজি আটা এবং ৪ কেজি করে চিনি ও লবণ।

সংশ্লিষ্টরা জানান, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখা হয়। এতে জেলেরা সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়লেও তাদের জীবিকা নির্বাহে সরকার এ ধরনের খাদ্য সহায়তা প্রদান করে থাকে।

স্থানীয় জেলেরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা নিয়মিত সহায়তা অব্যাহত রাখার দাবি জানান, যাতে নিষেধাজ্ঞার সময়টাতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে না হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...