ভোলায় সরকারিভাবে মাছের পোনা উৎপাদনের জোর দাবি জানিয়েছেন মৎস্য চাষিরা। জেলার বাইরে থেকে মাছের পোনা এনে চাষিরা মাছ উৎপাদনের কারণে ব্যাপকভাবে প্রতারিত হচ্ছে। যার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
বুধবার জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভোলা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে ‘মৎস্য প্রকল্পের অবকাঠামো উন্নয়ন’ বিষয়ক আঞ্চলিক কর্মশালায় এসব দাবি জানান চাষিরা।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ পরিচালক মো. আহসান হাবিব খান।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল মৎস্য অধিদপ্তরের উপরিচালক মো. আনিসুজ্জামান। বিদ্যমান সরকারি মৎস সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের বরিশাল বিভাগের উপ প্রকল্প পরিচালক এস এম আজহারুল ইসলাম।
মৎস্য চাষিদের মধ্যে বক্তব্য রাখেন, মো. শাহাবুদ্দিন, রাসেল, নাসির, কামাল উদ্দিন, মাহবুব আলম মামুন, সাংবাদিক নজরুল অনূ, নেয়ামত উল্লাহ, ইউনুছ শরীফ, আল আমিন শাহরিয়ার।
কর্মশালায় ২০২৫-২৬ অর্থবছরে বরিশাল অঞ্চলের জেলা পর্যায়ে কিভাবে মৎস্য খামারিরা মৎস্য উৎপাদন আরো বৃদ্ধির করতে পারে এ বিষয়ে অবকাঠামো ও গুণগতমান উন্নয়নে বিষয়ে দৃষ্টি আরোপ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

