তালতলীতে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

তালতলীতে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

বরগুনার তালতলীতে বজ্রপাতে অলিউল্লাহ ফরাজী (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ ফরাজী একই এলাকার লোকমান ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা লোকমান ফরাজীর সঙ্গে নৌকাযোগে পায়রা নদীতে মাছ ধরতে যান অলিউল্লাহ। বাবা-ছেলে একই সাথে নদীতে বড়শি ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে অলিউল্লাহ বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবার সামনেই ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন