জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : হাফিজ ইব্রাহিম

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : হাফিজ ইব্রাহিম
ছবি: আমার দেশ

ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচন করবেন। যাতে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের রেখে যাওয়া অমীমাংশিত জমিজমা সংক্রান্ত ফয়সালা শালিস বিচারের মাধ্যমে সমাধান করে দিতে পারে। মাদকমুক্ত সমাজ ও এলাকার উন্নয়ন করতে পারে। মানুষের সেবায় কাজ করতে পারে- আপনারা এমন ব্যক্তিকে নির্বাচন করবেন।

এমপি শুক্রবার ভোলার দৌলতখান মার্কাজ জামে মসজিদে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি উপরোক্ত এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাফিজ ইব্রাহিম আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক এই দিনে বন্দী দশা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপামি জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হয়েছিল। জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এ অধিকার তিনিই আমাদের দিয়ে গেছেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান, থানা অফিসার ইন চার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি মসজিদ উন্নয়নে এবং এলাকাবাসীর সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন