ভোলার দৌলতখানে জমিজমা বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধের মৃত্যু নিয়ে চলছে এলাকায় নানা গুঞ্জন ও তোলপাড়। এমন ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফকির বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত সন্তানের জনক বৃদ্ধ আবু বকর সিদ্দিক (৬৭) জমাজমি বিক্রি করে ছেলে নূর নবীর কাছে টাকা জমা রাখে। জমি বিক্রি করা ও টাকা নূরনবীর কাছে জমা রাখায় তার অন্যান্য ছেলে মেয়েদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা তার সাথে অশোভন ও অশালীন আচরণ করেন।
রাতে ছেলে নূর মোহাম্মদ ও দুই মেয়ে ইয়াসমিন এবং শারমিন তারা বৃদ্ধ বাবার সাথে কথা কাটাকাটি ও ঝগড়া বিভেদে জড়িয়ে যায়। এ ঘটনায় নুরনবী প্রতিবাদ করলে ভাতিজা তৌহিদের সাথে তার মারামারির ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, মারামারিও বৃদ্ধের সঙ্গে ছেলে মেয়েদের শিষ্টাচার বহির্ভূত অশালীন আচরণের শোক সহ্য করতে না পেরে হঠাৎ স্টক করে তার মৃত্যু হয়।
ছেলে নূরনবী বলেন, ভাই নূর মোহাম্মদ, বোন ইয়াসমিন ও শারমিন মিলে আমার বৃদ্ধ বাবাকে কিল ঘুষি মেরে আহত করে। পরে ভাতিজা তৌহিদ আমার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দাস আমার দেশকে জানান, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ থানায় নিয়ে আস। লাশের সুরত হালে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

