পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক যুবকের গলায় ফাঁস নেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেজাউল রাঢ়ী (২৫)।
বিজ্ঞাপন
শনিবার রাত ৭টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রেজাউল ওই গ্রামের আব্দুল রহিম রাঢ়ীর ছেলে।
স্থানীয়রা জানান, রেজাউল ইলিশ মাছ ধরার ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় গলায় রশি দিয়ে ফাঁস নেয়া অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার উপপরিদর্শক আল হেলাল শিকদার জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

