বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনার আমতলীতে বজ্রপাতে নুরজামাল (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত নুরজামালের বাড়ি আমতলী উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খালে মাছ ধরতে যান তিনি। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী মৃত নুরজামালের বাড়িতে ছুটে যান। মৃতের পরিবারকে পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...