দুই পুলিশ সদস্যকে চাঁদাবাজ বলে আটকে রেখে মারধর

দুই পুলিশ সদস্যকে চাঁদাবাজ বলে আটকে রেখে মারধর

ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আসামিদের হামলায় আহত হয়েছেন বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার দুই সদস্য। এমনকি ওই পুলিশ সদস্যদের চাঁদাবাজ অভিহিত করে আটকে রাখার চেষ্টা করা হয়ে। বুধবার রাতে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সোনালী পোল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন, থানার এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল আব্দুস সালাম। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর থানার ওসি মো. ইসমাইল হোসেন বিষয়টি স্বীকার করেছেন।

আহত এএসআই দেলোয়ার হোসেন বলেন, একটি মামলার সাক্ষী ছিলেন ওই এলাকার বাসিন্দা প্রতাপ ঘোষ। আদালতে গিয়ে সাক্ষ্য না দেয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতে হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার উদ্দেশ্যে প্রতাপ ঘোষের বাড়িতে যান বন্দর থানার দুই পুলিশ সদস্য।

এসময় প্রতাপ ঘোষ, তার স্ত্রী এবং দুই ছেলে মিলন ঘোষ ও বাসুদেব ঘোষ পুলিশ সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন। এক পর্যায়ে তাদের উপর হামলা করে আটকে রাখার চেষ্টা করে তারা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মারধর করাসহ চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশ সদস্যদের আটকে রাখার চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে দুইজনকে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন