আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাকেরগঞ্জ-৬ আসনে ছয় প্রার্থীর তিনজনেরই জামানত বাজেয়াপ্ত

উপজেলা প্রতিনিধি, বাকেররগঞ্জ (বরিশাল)

বাকেরগঞ্জ-৬ আসনে ছয় প্রার্থীর তিনজনেরই জামানত বাজেয়াপ্ত
ছবি: আমার দেশ

বরিশাল-৬ (বাকেররগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ মুসলিম লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

প্রার্থীরা হলেন গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিয়া ১৩৭ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি আবদুল কুদ্দুস ২৩৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান ৩৪৪ ভোট।

বিজ্ঞাপন

এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তিনি পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৫ হাজার ৫৩৩ ভোট। ফলে এ আসনে বিএনপির প্রার্থী ২৬ হাজার ৫০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৩টি। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বাকেরগঞ্জ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৫ ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৫ হাজার ৫৩৮ জন এবং হিজড়া ভোটার ৪ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন