ভোলার দৌলতখানে অবৈধ মজুতকৃত ৭০০ লিটার ডিজেল (জ্বালানি তেল) জব্দ করেছে প্রশাসন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন দৌলতখান থানাসংলগ্ন মাছঘাট এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে চারটি ড্রামে রাখা এই জ্বালানি তেল জব্দ করেন।
দোকানের মালিক মো. মিজানুর রহমান মজুতকৃত জ্বালানি তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানে মজুতকৃত ডিজেল জব্দ ও অবৈধভাবে ডিজেল রাখার দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন আমার দেশকে বলেন, বর্তমানে দেশে পেট্রোল, অকটেনসহ জ্বালানি তেলের সংকট চলছে। অবৈধ মজুতকৃত জ্বালানি তেলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

