বরিশাল-পটুয়াখালী মহাসড়কে খায়রাবাদ সেতু সংলগ্ন দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল- ঝালকাঠীর সীমান্তবর্তী নলছিটির দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকার তূর্য পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়া বাস দুটি হলো আবির আব্দুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রিন ভিউ বাসটি বৃহস্পতিবার সকালে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে। অপরদিকে আবির আব্দুল্লাহ পরিবহন নামে বাসটি বরিশাল রুপাতলি থেকে ছেড়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাস দুটি ঘটনাস্থলে পৌঁছার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। এসময় দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

