মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার

বরিশাল অফিস

মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে সোমবার বিকেলে হিজলা ফেরিঘাট এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হন।

মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পুরাতন হিজলা এলাকা থেকে মো. হারুন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছিল।

হিজলা নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। মঙ্গলবার রাতে মেহেন্দীগঞ্জের ভাসানচর এলাকায় দুটি লাশ ভাসতে দেখে জেলেরা নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বজনেরা লাশ নুর ইসলাম জোমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জোমাদ্দারের বলে শনাক্ত করেন।

হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, বাবা-ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন