আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত

বরিশাল অফিস

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত

বরিশাল নগরীতে কাভার্ড ভ্যানের চাপায় ফেরদৌসি বেগম জোসনা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সিএন্ডবি ১ নম্বর পোল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌসি বেগম জোসনা বরিশাল নগরীর সিঅ্যান্ডবি পোল বাগান বাড়ি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের রুপাতলীগামী আকিজ ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড কোম্পানির একটি কাভার্ড ভ্যান সিএন্ডবি ১ নম্বর পুল অতিক্রম করেই বিপরীত মুখী ব্যাটারিচালিত একটি রিকশাকে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং রিকশার চালক ও এক নারী যাত্রী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রিকশা যাত্রী ফেরদৌসি বেগমকে মৃত বলে ঘোষনা করা হয়। ঘটনার পরপরই পুলিশ ধাওয়া দিয়ে কাভার্ড ভ্যানটিকে আটক করলেও এর চালক ও চালকের সহকারী পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন ইসলাম জানান, কাভার্ড ভ্যান ও দুর্ঘটনা কবলিত রিকশাটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন