আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোলা-৩ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলা-৩ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত।

ভোলা-৩ আসনের তজুমদ্দিন উপজেলায় ৩৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক পেয়েছে ৪৮ হাজার ৫০৫ ভোট। অন্যদিকে ফুলকপি প্রতীকের প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম পেয়েছেন ১৪ হাজার ৫৮২ ভোট।

ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রের ফলাফল। পুরো আসনের চূড়ান্ত ফলাফল পেতে হলে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের অপেক্ষা করতে হবে।

ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র। এখন চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে আছেন প্রার্থী ও সমর্থকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন