বরগুনার আমতলীতে অজ্ঞাতনামা এক যুবক (৩০)-এর লাশ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টায় আমতলী উপজেলার আর পাংগাশিয়া ইউনিয়নের মধ্য আর পাঙ্গাশিয়া গ্রামের পশর বুনিয়া খালের স্লুইজগেট থেকে লাশটি উদ্ধার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ‘আর পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার মোহাম্মদ রিয়াজ হোসেন, আমাকে মোবাই ফোনে জানান, পশরবুনিয়া স্লুইজগেটে প্লাস্টিকের বস্তাবন্দি একটি লাশ পানিতে ভাসছে।
পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে হয়েছে। তিনি আরো জানান, এক সপ্তাহ পূর্বে কে বা কারা খুন করে প্লাস্টিকের বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

