বরিশালের গৌরনদীতে গাছের চাঁপায় আব্দুস সালাম তালুককদার (৪৫) নামের এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে। নিহত সালাম পার্শ্ববর্তী নলচিড়া ইউনিয়নের কলবাড়িয়া এলাকার মৃত হাসেন তালুকদারের ছেলে।
বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের ইউপি সদস্য আকবর প্যাদা জানান, সকাল সাড়ে দশটার দিকে ওই এলাকার মহর উদ্দিন হাওলাদারের বাড়িতে গাছ ক্রেতা স্বপনের ক্রয়কৃত একটি আম গাছ কাটছিলেন শ্রমিক আব্দুস সালাম।
কাটা গাছ হেলে পড়ার সময় অসাবধানতাবসত গাছের নিচে চাপা পড়ে সালাম। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গৌরনদী মডেল থানার এসএই মিটুল কুমার জানিয়েছেন, খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে লাশ সুরাতহাল করা হয়। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

