আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতকে ইসলামী দল বলা লোক বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

জামায়াতকে ইসলামী দল বলা লোক বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

জামায়াতকে ইসলামী দল বলে লোক বোকার স্বর্গে বাস করে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ঝালকাঠি ঈদগাহ মাঠে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন।

বিজ্ঞাপন

চরমোনাই পীর বলেন, যখন জানলাম জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবেনা তখন ঝুঁকি নিয়েই বের হয়ে আসছি। এখন আমরা একা নই আমাদের সাথে আলেম ওলামা ও দেশের জনগণ রয়েছে। তিনি বলেন, জামায়াতের ইশতেহারে কোথাও শরিয়া আইনের কথা বলা হয়নি।

ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ঝালকাঠি-১ আসনের দলীয় প্রার্থী হাফেজ ইব্রাহিম আল হাদী ও ঝালকাঠি -২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজীর হাতে হাত পাখা তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন। জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...