আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসপাতালে সেলিনা রহমানকে দেখতে গেলেন বিএনপি নেতা জয়নুল আবেদীন

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

হাসপাতালে সেলিনা রহমানকে দেখতে গেলেন বিএনপি নেতা জয়নুল আবেদীন
ছবি: আমার দেশ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন।

রোববার তিনি হাসপাতালে গিয়ে সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান চিকিৎসা অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন

পরে এডভোকেট জয়নুল আবেদীন অসুস্থ নেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

দলীয় সূত্র জানায়, সেলিনা রহমানের অসুস্থতার খবরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করছেন।

বেগম সেলিমা রহমান বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহিরচর ক্ষুদ্রকাঠী গ্রামের সাবেক স্পিকার মরহুম আব্দুল জব্বার খানের সন্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন