চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

বরিশাল অফিস

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

বরিশালে চরমোনাই পীরের দরবারে পৌঁছেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার ভোরে তারা চরমোনাই পৌঁছান। ফজর নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ানে বসেন এবং বয়ান শেষে এনসিপির নেতৃবৃন্দ সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময়ে অংশ নেন।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেনসহ অন্যান্যরা।

এনসিপি নেতারা আজ সারাদিন চরমোনাইতে অবস্থান করবেন। চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানান, বাদ জোহর চরমোনাই মাহফিল স্টেজে বক্তব্য রাখার কথা রয়েছে এমসিপি নেতা আসিফ মাহমুদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন