মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার তজুমদ্দিন উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি তজুমদ্দিন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, শাহদাত হোসেন পাটওয়ারী, হাসান সাফা পিন্টু, মহিউদ্দিন জুলফিকার, গিয়াস পঞ্চায়েতসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলা-৩ আসনের তজুমদ্দিন ও লালমোহনবাসীর পাশাপাশি পুরো দেশবাসী আনন্দিত ও গর্বিত।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন