বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাসূল (সা:) যেভাবে ইসলামী শাসন কায়েম করেছেন বিএনপি ক্ষমতায় গেলে সেভাবেই ইসলামী শাসন কায়েম করবে।
তিনি আরও বলেন, প্রকৃত ইসলামী শাসক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশে জিয়াউর রহমানের থেকে বড় ইসলামী শাসক কারা?
মেজর হাফিজ জামায়াত ইসলামীর সমালোচনা করে বলেন, এদেশে জামায়াত ইসলামী দ্বারা অনেক জঙ্গি দল তৈরি হয়েছে। তারা নাকি আবার মানুষকে বেহেশতে নেবে!
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তজুমদ্দিনের শম্ভুপুর দক্ষিণ বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।
মেজর হাফিজ আরও বলেন, ১৭ বছর বিনা ভোটে রাস্ট্র ক্ষমতা দখলে ছিল শেখ হাসিনা। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা একজন স্বৈরশাসক ছিলেন। এসময় তিনি গত বিএনপি সরকারের আমলে করা উন্নয়নের কথা তুলে ধরে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

