ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। সোমবার বিকেলে ভোলার চরফ্যাশন সদর রোডে উপজেলা বিএনপি আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এজন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক নির্বাচন। আজকে যেই সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হচ্ছে। এই সংস্কারের জন্য বিএনপি অনেক আগেই ইস্তেহারে উপস্থাপন করেছিল।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে বিএনপি যে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সেই বিএনপি দেশের জনগণকে ছেড়ে পালিয়ে যায়নি। অথচ আওয়ামী লীগ সরকার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে সংবর্ধনা আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউল রহমান কিরণ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাইসুল আলম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা ইয়ারুল আলম লিটন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব আকন্দ, কবির হোসেন, তরিকুল ইসলাম কায়েদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইছ এম তছলিম ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

