আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশাল অফিস

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে তিন মাইক্রোবাস যাত্রী। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন কসবা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনরা পরপরই পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস নামের একটি পরিবহনের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুত্বর আহত হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে গৌরনদী ফায়ারসর্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক রিপন ও মাইক্রোবাসের যাত্রী ইলিয়াস হোসেন মারা যান। এদের মধ্যে মাইক্রোবাসের চালক মো. রিপনের বাড়ী বরিশাল নগরীতে এবং মাইক্রোবাস যাত্রী ইলিয়াসের বাড়ী রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায়। ইলিয়াস ওই এলাকার আব্দুল ওয়াহিদের পূত্র বলে জানা গেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন-দূর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...