রাঙ্গুনিয়া-কাপ্তাই-চট্টগ্রাম সড়ক

অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রী ও চালকের মধ্যে বাড়ছে অসন্তোষ

অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রী ও চালকের মধ্যে বাড়ছে অসন্তোষ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন সড়কে গ্যাস সংকটের অজুহাতে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ উঠেছে। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে না যাত্রীদের কোনো টিকিট। এতে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এই অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে । এমনকি যাত্রী ও চালকদের মধ্যে মারামারির ঘটনাও ঘটছে অহরহ। জানা গেছে, রাঙ্গুনিয়াবাসীর যাতায়াতের প্রধান সড়ক হচ্ছে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক। এই সড়কে প্রতিদিন শত শত যাত্রী বাসে যাতায়াত করে থাকে। সম্প্রতি এ সড়কে সিএনজি ও অটোরিকশাসহ বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে । ভাড়া নির্ধারিত না হওয়ায়, উপজেলার বিভিন্ন সড়কের যানবাহনের চালকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছে বলে যাত্রীদের অভিযোগ। জানা যায়, গ্যাসের সংকটের অজুহাতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে । এতে যাত্রীরা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে অভিযোগ করেও প্রতিকার মিলছে না । বরং এই যানবাহনের মালিক ও শ্রমিকদের হয়রানি দিনদিন বেড়ে চলেছে ।

ভাড়া নিয়ে চলমান বিরোধ নিরসনে দ্রুত প্রশাসনিক উদ্যোগের দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, যাত্রী ও চালক উভয়ের বিষয় বিবেচনায় নিয়ে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করা দরকার। এরপর প্রতিটি স্টেশনে ওই ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়ার দাবি করেন তারা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রাঙ্গুনিয়া নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সিএনজি ভাড়া নিয়ে যাত্রীদের ভোগান্তির বিষয়টি আমি অবগত আছি। এ ব্যাপারটা গুরুত্বের সঙ্গে দেখা হবে। আমি শুনেছি চালকরা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রী ও চালকদের সঙ্গে আলোচনা করে ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। গ্যাসের দাম বাড়ার বিষয়টিও বিবেচনায় থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন