চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী (নোয়াখালী)

চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।

রোববার দুপুরে উপজেলার জয়াগ বাজারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ী নেতা মো. সেলিমসহ অনেকে বক্তব্য রাখেন ।

বিজ্ঞাপন

মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, শনিবার রাতে জয়াগ বাজারে গিয়ে চাঁদা চান তুশি গ্রামের মামুন পাটোয়ারী বাহিনীর সাহেদ হোসেন বাবলু, ইসমাইল, সোহেলেসহ একদল সন্ত্রাসী। চাঁদা না পেয়ে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান তারা। এ সময় পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। একই সঙ্গে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে বাবু, নুরুল আফসার, লতিফ ও নুরু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন