চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বৃহস্পতিবার বেলা ১১টায় বিস্ফোরণের ঘটনায় ১১ জন শ্রমিক দগ্ধ হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দিন শেষে রাতে চিকিৎসাধীন অবস্থায় দুজন শ্রমিক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।
নিহত শ্রমিক দুজন হলেন- পটিয়া উপজেলার হুলাইন ইউনিয়নের বদন আলী বাড়ির দিদার আলম (৩২), এর আগে একই ঘটনায় গুরুতর দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটিয়া উপজেলার হুলাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইয়াসিন আউলিয়ার মাজার এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে নুরুল আলম (৪৫)।
কনফিডেন্স লবণ কারখানার কর্তৃপক্ষ জানায়, নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ১১ জন শ্রমিক দগ্ধ হন।
দুপুরে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরি বিভাগে একজন শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়। অন্য ১০ জন শ্রমিকের অবস্থা খারাপ হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়, তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রাতে চিকিৎসাধীন অবস্থায় দুজন শ্রমিক মারা যায়, আরো আটজন শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কানক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

