ঈদগাঁওয়ে পুকুর থেকে ৩ মেয়ে শিশুর লাশ উদ্ধার

ঈদগাঁওয়ে পুকুর থেকে ৩ মেয়ে শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া এলাকার পুকুর থেকে তিন মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার হাইস্সা খালসংলগ্ন পুকুর থেকে লাশগুলো উদ্ধার হয়।

নিহত শিশুরা হলো—জাফর আলমের মেয়ে তসলিমা আক্তার (৮), মনজুর আলমের মেয়ে মরিয়ম আক্তার (৮) ও ইউসুফ নবীর মেয়ে আসমাউল হুসনা রিফা (৯)।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ও মৌলভী হোসেন জানান, শিশুকন্যা তিনটি দুপুরের পর ঘর থেকে বের হয়। সন্ধ্যার পরও ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। কোথাও সন্ধান না পাওয়ায় ওই পুকুরে জাল মারলে একের পর এক তিন শিশুকন্যার লাশের সন্ধান মেলে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, লাশের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই। পরিবারগুলো ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা বলে দাবি করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন