ফেনীতে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। বুধবার সকালে শহরের স্টেশন রোডে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫/২০ জন তরুণ এতে অংশ নেন।
দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে পড়ে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শেখ মুজিব-হাসিনা ও আলাউদ্দিন নাসিমের ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে একদল তরুণ মিছিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন।
স্টেশন রোড থেকে শুরু হওয়া মিছিলটি পাশের রেল স্টেশনের প্ল্যাটফর্ম গিয়ে সমাপ্ত হয়। বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

