ফেনীতে যুবদল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে যুবদল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ৪ মে ২০২৬, ফেনী জেলা যুবদলের কার্যকারিতা স্থগিতাদেশের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে কমিটির কার্যক্রম বহাল করা হলো। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এ বার্তা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার আসামিদের একজনকে ফেনী পৌর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক করায় এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ইতিপূর্বে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ কমিটি স্থগিত করা হয়েছিল।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন