চাঁদপুরে পুনরায় চালু হচ্ছে দুই টাকার হাসপাতাল

চাঁদপুরে পুনরায় চালু হচ্ছে দুই টাকার হাসপাতাল
ফাইল ছবি

চাঁদপুরে পুনরায় চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া দুই টাকার দাতব্য চিকিৎসালয়। এক বছর যাবৎ বন্ধ থাকায় গরিব মানুষের চিকিৎসাসেবা বন্ধ হওয়ার পর আবার চালু করা হচ্ছে । এতে গরিব মানুষের চিকিৎসার দ্বার আবার খুলছে ।

জানা গেছে, চাঁদপুরের পুরান বাজারের দাতব্য চিকিৎসাকেন্দ্রটি ১৯২০ সালে ব্রিটিশ আমলে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়। দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, নদীভাঙনে ঘরবাড়ি হারা মানুষ চাঁদপুর শহরের পুরান বাজারে এসে ঠাঁই নিয়েছেন।

বিজ্ঞাপন

সংসারের খরচ মেলাতেই যাদের হিমশিম খেতে হয়, তাদের কাছে অসুস্থতা অনেক সময় বাড়তি বিপদ। চিকিৎসকের ফি, পরীক্ষা-নিরীক্ষা কিংবা ওষুধের খরচ জোগাড় করা তাদের কাছে কঠিন। এসব মানুষের জন্য এই হাসপাতালই ভরসা । এসব অসহায় মানুষের কাছে একসময় ভরসার নাম ছিল পুরান বাজার দাতব্য চিকিৎসালয়। মাত্র দুই টাকার টিকিটে চিকিৎসকের পরামর্শ মিলত, দেওয়া হতো প্রয়োজনীয় ওষুধ। এক-দুই বছর নয়, এভাবে কেটে গেছে এক শতাব্দী। ওই এলাকার মানুষের কাছে এটি শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, বরং তাদের জীবনের সঙ্গে মিশে থাকা এক মানবিক প্রতিষ্ঠান। কিন্তু গত বছর হঠাৎ সেই দরজা বন্ধ হয়ে যায়। চিকিৎসক সংকটসহ নানা সমস্যার কথা বলে বন্ধ করে দেওয়া হয় ১০৫ বছরের পুরোনো এ দাতব্য চিকিৎসালয়। এরপর কেটে গেছে এক বছর। চিকিৎসাসেবার এ ছোট্ট আশ্রয়কেন্দ্রটি বন্ধ থাকায় দরিদ্র মানুষের ভোগান্তিও বেড়েছে।

চাঁদপুর পৌরসভার ঐতিহ্যবাহী পুরান বাজার দাতব্য চিকিৎসালয় আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। অস্থায়ী স্থাপনা নির্মাণ করে চিকিৎসাসেবা চালুর নির্দেশ দিয়েছেন চাঁদপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এরশাদ উদ্দিন। গত রোববার বিকালে চিকিৎসালয়টি পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত নিলামের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে সেখানে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।

পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন জানান, চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে এই দাতব্য চিকিৎসালয়টি সুদীর্ঘ সময় ধরে চালু ছিল। মাঝখানে কিছু সমস্যার কারণে এটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। আমরা এটি আবার চালু করার উদ্যোগ নিয়েছি, যাতে পুরান বাজারের পৌরসভার পাঁচটি ওয়ার্ডের মানুষ এখানে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারেন। পুরান বাজারের মানুষের কাছে চিকিৎসালয়টির পরিচয় ছিল দুই টাকার চিকিৎসালয়। নামটি শুধু সেবার মূল্য বোঝাতো না; এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি দীর্ঘ ঐতিহ্য।

পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে এই দাতব্য চিকিৎসালয়টি সুদীর্ঘ সময় ধরে চালু ছিল। মাঝখানে কিছু সমস্যার কারণে এটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। আমরা এটি আবার চালুর উদ্যোগ নিয়েছি, যাতে পুরান বাজার পৌরসভার পাঁচটি ওয়ার্ডের মানুষ এখানে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারেন। স্থানীয় পত্রিকায় ডাক্তার নিয়োগের বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি সহসাই চালু করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন