শাহরাস্তিতে ৬০০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

শাহরাস্তিতে ৬০০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা হেলাল হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে শাহরাস্তি পৌরসভার বাদিয়া এলাকার শুভ হোটেলের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, , শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমানসহ পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হেলাল হোসেন রাজুকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থাকা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হেলাল হোসেন রাজু শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার লকিত উল্লাহ পাটোয়ারী বাড়ির মিজানুর রহমানের ছেলে।

শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় হেলাল হোসেন রাজুর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...