চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসরাফ (১১) এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে তা'লিমূল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার হেফজ বিভাগের ছাত্র।
শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার আমিরবাদ সদর ইউনিয়নের নেয়াজেরটেকের আগে তা'লিমূল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফরহাদ উপজেলার কলাউজান ৮ নং ওয়ার্ডের মিয়াজী পাড়ার ওমর ফারুকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরহাদ হোসেন সকালে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার সময় বল টিনের চালের উপরে পড়ে যায়। সে বল আনতে টিনের উপর উঠলে সেখানে টিন ও বিদ্যুৎ একত্রিত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স আনলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

