ফেনীতে পরিত্যক্ত অবস্থায় ২টি এলজি ও কার্তুজ জব্দ

ফেনীতে পরিত্যক্ত অবস্থায় ২টি এলজি ও কার্তুজ জব্দ

ফেনীতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান বা এলজি এবং এক রাউন্ড কার্তুজ জব্দ করেছে এসআরবি-৭ ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মসজিদের পাশ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

এসআরবি ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে থাকা দুটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।

এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন