জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল

বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রজাবন্ধু মৌলভী রজিব উদ্দিন তরফদারের নাতি এবং জাকের পার্টি বগুড়া জেলা শাখা ও রাজশাহী বিভাগের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শুক্রবার বাদ জুমা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বগুড়া নামাজগড় আঞ্জুমান গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

শফিকুল ইসলাম সাজু প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মামা। মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল বিন শফিক সনি তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

শফিকুল ইসলাম সাজুর মৃত্যুতে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, শফিকুল ইসলাম সাজুর মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এবং বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন