ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের আংশিক ফলাফল প্রকাশিত হয়েছে। এ আসনে মোট ১৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আংশিক ফলাফলে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু এগিয়ে আছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু পেয়েছেন ৫৪ হাজার ২৭৮ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ৩৮ হাজার ৩২৬ ভোট।
আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে এখনও ১০৫টি কেন্দ্রের ফলাফল বাকি থাকায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

