কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত এ সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় প্রায় ৫ থেকে ৭ হাজার শ্রমিকের উপস্থিতিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের প্রস্তুতির কথাও জানানো হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভুঁইয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর কমিটির সহ-সভাপতি মাস্টার মো. সফিউল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাংবাদিক নেতা শহিদুল্লাহ মিয়াজী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি মো. মজিবুর রহমান ভুঁইয়া বলেন, “প্রতি বছরের মতো এবারও ৫ থেকে ৭ হাজার শ্রমিকের অংশগ্রহণে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করা হবে।” তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দেশের শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে থেকে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে এবং সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, আগামী ১ মে সকাল ৯টা থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...