২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে কুমিল্লা ক্যাডেট কলেজ। বিজ্ঞান ও মানবিক বিভাগের ৪৯ জন ক্যাডেটের মধ্যে ৪৮ জনই জিপিএ-৫ পেয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। কঠোর নিয়ম-শৃঙ্খলার পাশাপাশি পড়াশোনার প্রতি শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের বিশেষ মনোযোগের কারণে এ সাফল্য অর্জিত হয়েছে।
কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন এইচ এম কায়সার আহমেদ, পিএসসি, জিডি (পি) বলেন, ক্যাডেট কলেজ একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা দৈনন্দিন কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে। এর পাশাপাশি পড়াশোনার বিষয়েও আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। ক্যাডেট শিক্ষার্থীদের এমন ফলাফলে কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

