আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামগঞ্জে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জে শরীফ হোসেন নামের (৩৭) সাবেক এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, রামগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের টামটা গ্রামের রৌশন আলী পাটওয়ারীবাড়ির আবদুল লতিফের ছোট ছেলে শরীফ হোসেন। মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণে শরীফ আত্মহত্যা করতে পারেন। তিনি রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে শরীফ মানসিক প্রতিবন্ধী ছিলেন। এর আগেও রমজান মাসে তিনি একবার আত্মহত্যার চেষ্টা চালান। ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন