লক্ষ্মীপুরে টানা বর্ষণে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

লক্ষ্মীপুরে টানা বর্ষণে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

লক্ষ্মীপুরে গত কয়েকদিনের টানা বর্ষণে বিভিন্ন এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে যেমন বেড়েছে ভোগান্তি তেমনই কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য খেটে খাওয়া মানুষ। অন্যদিকে স্কুল কলেজের শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন রামগতি আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. সোহরাব হোসেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সক্রিয় মৌসুমি বায়ু ও পূর্ণিমার প্রভাবে এ বৃষ্টি হচ্ছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকবে।

এছাড়া গত এক সপ্তাহে প্রায় ৫'শ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

টানা বর্ষণে জেলা শহর কলেজ রোড, পিটিআই মোড়, রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক, জেবি রোড, কালু হাজী রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, যানবাহন চালক ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব। যে সকল ড্রেন আছে সেগুলো অপরিকল্পিভাবে নির্মাণ এবং ও পরিকল্পিত নগরায়ণ এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে পানি নিষ্কাশনের নালা ও জলাশয় গুলো ভরাট যায়। এতে সামান্য বৃষ্টিতেই লক্ষ্মীপুর শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, জলাবদ্ধতার পেছনে নাগরিক সচেতনতার অভাব রয়েছে। নাগরিকরা যত্রতত্র ময়লা আবর্জন ফেলে ড্রেনগুলো বন্ধ করে রেখেছে। এছাড়া অবাদে খাল দখল, অবৈধ স্থাপনা, পুকুর ভরাট করা হচ্ছে। প্রশাসন থেকে বার বার সচেতন করা হলেও নাগরিকদের সাড়া পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা বৃষ্টির আগে রহমতখালী খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম করেছি। জেলা প্রশাসনের উদ্যোগেও এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন