কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট হবে উৎসবের, কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ নির্বাচনে ভোট চুরির যে ষড়যন্ত্র এটা হলো সে ষড়যন্ত্রের একটি অংশ , নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবশ্যই প্রত্যাহার করতে হবে।
মঙ্গলবার দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত বলেন, ভোটের দিন না কি মোবাইল নেওয়া যাবে না, চুরিতে ধরা পরবে তাই মোবাইল নিষেধ। জুলাইয়ে আমরা দেখেছি কয়েকটি মিডিয়া ছাড়া সবাই দিছে পরিবেশ শান্ত কিন্তু আমাদের মোজো-সিটিজেন সাংবাদিক যারা আছেন তারাই মেইন খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। স্বাধীন সংবাদ প্রচার করতে ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে দিতেই হবে। তারা প্রথমে বাদ দিয়েছে বিএনসিসিকে আর এখন বাদ দিচ্ছে মোবাইল জার্নালিস্টদের।
প্রবাসী মাসুদ পারভেজ সোহাগের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্নয়কারী জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন, জয়নাল আবেদিন, ছত্র শক্তি নেতা মেহেদী হাসান, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হকসহ জামায়াত-এনসিপির মোহনপুর ও বরকামতা ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

