চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর ৯টি কেন্দ্রে এ পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজকরা জানান, আগামী প্রজন্মের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সুষম বিকাশের লক্ষ্যে ১৯৮৫ সাল থেকে জ্ঞান, কর্ম, সৃজন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় এ আয়োজন করে আসছে অংকুর। পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা মাইনুনুল ইসলাম মামুন বলেন, ‘মেধা, চরিত্র ও সৃজনশীলতার অবমূল্যায়নের এই সন্ধিক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং চরিত্রের উন্নতি সাধনের লক্ষ্যেই এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-808a2c-720x405.webp)