চট্টগ্রামের খুলশী থানার একটি হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন বগাকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত। মঙ্গলবার আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

