ফেনীতে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে নিহত ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাতে ফেনী জেনারেল হাসপাতালে নিহতদের স্বজনরা এসে তাদের লাশ শনাক্ত করেন।
নিহতরা হলেন ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলইবুনিয়া ইউনিয়নের চোলমবাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ ও শরণখোলা থানার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মো. সোবহান ফরাজীর ছেলে সাদ্দাম হোসেন।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতাল ও মর্গে ছুটে যান ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নানসহ স্থানীয় নেতারা।
এসময় দলের পক্ষ থেকে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তা প্রদানের আশ্বাস দেন তারা।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

