নোয়াখালীতে অধিকারের মানববন্ধন

২৫ বছরে ২১ হাজারের বেশি নারী-শিশু ধর্ষণের শিকার

২৫ বছরে ২১ হাজারের বেশি নারী-শিশু ধর্ষণের শিকার
নোয়াখালীতে অধিকারের মানববন্ধন। ছবি: আমার দেশ

গত ২৫ বছরে দেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। নারীর প্রতি এমন সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সংগঠনটির উদ্যোগে নোয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

অধিকারের তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে পারিবারিক, যৌতুক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

কর্মসূচি থেকে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধীদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০ কার্যকর করা এবং ধর্ষকদের তথ্যভান্ডার প্রকাশের দাবি তোলা হয়। একই সঙ্গে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

২

অধিকার নোয়াখালী শাখার ডিফেন্ডার সাংবাদিক আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, সময় টিভির সাইফুল্লাহ কামরুল, এসএ টিভির আব্দুর রহিম বাবুল, প্রথম আলোর মাহবুবুর রহমান, এটিএন বাংলার তাজুল ইসলাম মানিক, কালবেলার মোজাম্মেল হোসেন, ডেইলি প্রাইভেট ডিটেকটিভের এস এম রিজোয়ান, জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুজজাহের হারুন, অ্যাডভোকেট মো. সিরাজ, অ্যাডভোকেট রোজিনা আক্তার, সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য সিরাজ উদ্দিন শাহিন, ফজলুল কাদের রাজু, আজিজ আহমেদ, নোয়াখালী শহর যুবদলের সদস্যসচিব মোস্তাক আহমেদ স্বপন, ভোক্তা অধিকার নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, যুবশক্তির নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত এবং অধিকারের ডিফেন্ডার মনিরুজ্জামান মনির প্রমুখ।

পরে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমার দেশের নোয়াখালী জেলা প্রতিনিধি ও অধিকারের ডিফেন্ডার আজাদ ভূঁইয়া।

কর্মসূচিতে সংহতি জানান নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ, অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু, অ্যাডভোকেট হারুনুর রশিদ ভূঁইয়া, চ্যানেল আইয়ের আলাউদ্দিন শিবলু, নয়া সকালের জুয়েল রানা লিটন, স্টার নিউজের গোলাম কিবরিয়া রাহাত, এখন টেলিভিশনের নাসিম শুভ, ভোরের দর্পণের দিদারুল আলম এবং গ্লোবাল টিভির আবু রায়হান সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...