প্রধান উপদেষ্টাকে আব্দুল আউয়াল মিন্টু

সংস্কারের নামে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না

সংস্কারের নামে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কারের নামে টালবাহানা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না। দ্রুত নির্বাচনের তারিখ দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরাও তা চাই। নির্বাচিত সরকার এসেও সংস্কার ও প্রক্রিয়া শেষ করতে পারবে।

সোমবার বিকেল ৪টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুন অর রশিদ, সাবেক মহিলা বিষয়ক এমপি রাশেদা বেগম হিরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন