ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ ও বিপুল ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ ও বিপুল ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুমিল্লা কোতয়ালী মডেল থানার বিষ্ণুপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সিয়াম (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বুধবার ভোররাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সিয়ামকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তার কাছ থেকে ডিবি পুলিশের ২টি জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, ২ বোতল বিয়ার, ৫ বোতল বিদেশি মদ এবং ৩ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, আটক সিয়াম কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাঙ্গুরী গ্রামের বাসিন্দা এবং মো. মজিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

এছাড়া, তিনি ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও জানা গেছে।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন