ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালিরছড়া খাল থেকে মোহাম্মদ জিমহাদ (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি সে অসুস্থ ছিল।

রোববার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত যুবক উক্ত ওয়ার্ডের কালিরছড়া তেতুলতলী এলাকার বেলাল উদ্দিনের পুত্র।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সন্ধ্যা ঘনিয়ে আসতেই খালে উপোড় হয়ে পড়ে থাকা একটি লাশ দেখা যায়। পরে সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করলে তার পরিচয় সনাক্ত করে নিহতের স্বজন ও স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মাহমদুল হাসান মিনার জানান, নিহত যুবক দীর্ঘদিন যাবত একটি কঠিন রোগে আক্রান্ত ছিল। হঠাৎ এ রোগ দেখা দিলে তাকে পরিবার নিয়ন্ত্রণ করতে পারতনা। লাশ পাওয়ার একটু আগেও লোকজন তাকে দোকানে দেখেছে জানান। পরিবার এটিকে অসুস্থতা জনিত মৃত্যু বলে দাবি করছে।

রিপোর্ট লেখা পর্যন্ত সুরতহাল তৈরি পূর্বক লাশ থানায় নেয়া হয়েছে। কোন অভিযোগ না থাকলে আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন