ফেনীত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে লাশের পরিবহন ও দাফনকাজের জন্য মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসন। তাদের পরিবারকে দেওয়া হবে ২০ হাজার টাকা। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদানের ঘোষণা ও গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিকট পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষে থেকে নিহতদের জন্য শোক প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়- নিহতদের পরিবারকে মানবিক ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করবে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম জেলা প্রশাসক সম্মেলনে যোগদানের কারণে ঢাকায় অবস্থান করলেও তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

