২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

চট্টগ্রাম ব্যুরো

২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় ব্যাংকটির সাবেক পরিচালক অপরূপ চৌধুরী ও তৌহিদ সিপার রফিকুজ্জামানকে কারাগারে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, 'মামলার দুই আসামি আজ আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করে, ওই মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরো জানান, মামলায় এখন পর্যন্ত ৬ আসামি কারাগারে, ৩২ জন পলাতক রযেছে, আগামী ৫ এপ্রিল মামলা সাক্ষ্য গ্রহণে দিন রেখেছেন আদালত।

অভিযোগে বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর চট্টগ্রাম পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের দাখিল করা চার্জশিট গ্রহণ করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...