ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই কুর্শিবাড়ি গ্রামের বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে মো. মূসা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. মুরছালিনের ছেলে।

শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে খেলতে খেলতে একপর্যায়ে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। বেলা পৌনে একটার দিকে খোঁজাখুঁজি করে ওই ডোবা থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান মিয়া শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন